• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

সূচকের উত্থানে চলছে লেনদেন

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: বুধবার, ৩০ জুলাই, ২০২৫

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৩০ জুলাই) মূল্যসূচকের উত্থানের মধ্য দিয়ে চলছে লেনদেন। বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আরও পড়ুনঃসূচকের উত্থানে লেনদেন ২৭২ কোটি টাকা

সূত্র মতে, আজ ডিএসইর লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় অর্থাৎ বেলা ১১ টা ৩০ পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ১৪ দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩১২ পয়েন্টে।

শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৪ দশমিক ৩৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৫১ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ৩ দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪৭ পয়েন্টে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ২২২ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছেস্টক ব্রোকারেজ পরিষেবা

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২১৪ টির, কমেছে ৮২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৯২ টি কোম্পানির শেয়ারদর।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার