• রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম:
এডিবির বাজেট সহায়তায় রিজার্ভ বেড়ে সাড়ে ৩৫ বিলিয়ন ডলার “আদ দ্বীন হাসপাতালঃ লাইসেন্স বাতিল এবং জনগণের সুচিকিৎসার পথরুদ্ধ করার পাঁয়তারা” আষাঢ় মাসে যেসব ফুল গাছ রোপণ করবেন প্রাইম ব্যাংকের ৩০ কোটি টাকার শেয়ার বিক্রি করবেন উদ্যোক্তা নাদের খান আগস্টে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ : মন্ত্রী সূচকের উত্থানে লেনদেন ছাড়ালো ১৩৫৮ কোটি টাকা সাবেক আইজিপি বেনজীর আহমেদ আটক ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক নবায়নযোগ্য জ্বালানির সুবিধা কিছু সংখ্যক প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ ২৪ ঘণ্টার মধ্যে দাবি না মানলে মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক ঘেরাও

সাউথইস্ট ব্যাংকের আয়োজনে বিএফআইইউ’র প্রশিক্ষণ কর্মশালা

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: বুধবার, ২০ আগস্ট, ২০২৫

সাউথইস্ট ব্যাংক পিএলসি লিড ব্যাংক হিসেবে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর আয়োজনে “মানি লন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ” শীর্ষক দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। কর্মশালাটি নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত বিভিন্ন তফসিলি ব্যাংকের কর্মকর্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২০ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংকটি এ তথ্য জানিয়েছে।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফআইইউ’র পরিচালক মোঃ মোস্তাকুর রহমান। সভাপতিত্ব করেন সাউথইস্ট ব্যাংক পিএলসি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল আমিন। স্বাগত বক্তব্য প্রদান করেন সাউথইস্ট ব্যাংক পিএলসি’র ক্যামেলকো খোরশেদ আলম চৌধুরী।

এ কর্মশালায় নারায়ণগঞ্জ জেলার ৫৩টি তফসিলি ব্যাংকের ১৩০ জনের অধিক কর্মকর্তা অংশ নেন। তারা বিএফআইইউ’র রিসোর্স পার্সনদের পরিচালনায় ৪টি প্রাঞ্জল ও অংশগ্রহণমূলক সেশন উপভোগ করেন। সেশনগুলো পরিচালনা করেন অতিরিক্ত পরিচালক মোঃ রেজওয়ানুর রহমান, পরিচালক মোঃ হাফিজুর রহমান খান এবং যুগ্ম পরিচালক আ.ন.ম কলিম উদ্দিন হাসান তুষার।

কর্মশালায় মানি লন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। কর্মসূচির শেষ অংশে একটি আকর্ষণীয় কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়। বিজয়ীদের মাঝে পুরস্কার ও সকল অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণের মাধ্যমে কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০