• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন

১২ লাখ টাকা ভ্যাট ফাঁকিতে নিউজিল্যান্ড ডেইরিকে নোটিশ

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

মূল্য সংযোজন কর (ভ্যাট) ফাঁকির অভিযোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতায় অবস্থিত নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্টস বাংলাদেশ লিমিটেডকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে এনবিআরের ভ্যাট বিভাগের বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ-ভ্যাট)।

এনবিআর সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত বিভিন্ন মেয়াদে প্রতিষ্ঠানটির ১১ লাখ ৭৮ হাজার ৬২৩ টাকা ভ্যাট অনাদায়ী থাকার বিষয়টি উঠে এসেছে। এ অর্থ আদায়ে গত ২৭ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটিকে নোটিশ দেওয়া হয়।

কমিশনার সৈয়দ আতিকুর রহমান স্বাক্ষরিত নথির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত মেয়াদে মশলা বিক্রয়সহ বিভিন্ন হিসাবে অপরিশোধিত ভ্যাটের পরিমাণ দাঁড়ায় ২ লাখ ২৬ হাজার ২১১ টাকা। আর ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত দ্বিতীয় মেয়াদে অনাদায়ী ভ্যাটের পরিমাণ ৯ লাখ ৫২ হাজার ৪১২ টাকা।

সব মিলিয়ে প্রতিষ্ঠানটির কাছে ১১ লাখ ৭৮ হাজার ৬২৩ টাকা ভ্যাট পাওনা রয়েছে বলে নথিতে উল্লেখ করা হয়েছে। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ৭৩, ৪৫ ও ১৬০ ধারার অধীনে নোটিশটি জারি করা হয়েছে।

নোটিশে ১৫ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর জবাব দিতে বলা হয়েছে। পাশাপাশি আগামী ২৭ অক্টোবর ব্যক্তিগত শুনানিতে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক বা মনোনীত প্রতিনিধিকে উপস্থিত থাকতে বলা হয়েছে।

নির্ধারিত সময়ে লিখিত জবাব বা শুনানিতে অংশ না নিলে নথিপত্রের ভিত্তিতে একতরফা সিদ্ধান্ত নেওয়া এবং জরিমানা আরোপের আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১