• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৭৮

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, একদিনে হাসপাতালে ৬৭৮

এডিস মশা বাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ১৮১ জনে।

সোমবার (২২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত প্রতিবেদনে জানানো হয়, একদিনে নতুন করে ৬৭৮ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এর আগের দিন, রোববার (২১ সেপ্টেম্বর) একদিনেই ১২ জনের মৃত্যু হয়েছিল, যা এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় বরিশাল ও ময়মনসিংহ বিভাগে একজন করে মোট দু’জনের মৃত্যু হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন বরিশালে—একদিনেই ১৪৯ জন।

এছাড়া, বিভিন্ন বিভাগে রোগী ভর্তির পরিসংখ্যান নিম্নরূপ:

ঢাকা উত্তর সিটি করপোরেশন: ১২৬ জন

ঢাকা বিভাগ (অন্যান্য এলাকা): ১১৩ জন

চট্টগ্রাম: ৯০ জন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: ৭৪ জন

রাজশাহী: ৫৫ জন

ময়মনসিংহ: ৩৩ জন

খুলনা: ২৫ জন

রংপুর: ১০ জন

সিলেট: ৩ জন

চলতি বছর ১ জানুয়ারি থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ১৮১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ৮৫ জনের মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়।

অন্যদিকে বরিশালে মারা গেছেন ২৮ জন, চট্টগ্রামে ২৩ জন, ঢাকা উত্তরে ২২ জন, রাজশাহীতে ১০ জন, ময়মনসিংহে ৬ জন, খুলনায় ৫ জন এবং ঢাকা বিভাগের অন্যান্য অংশে মারা গেছেন ২ জন।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০