• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

মঙ্গলবার রাত থেকে শিল্পে গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিক: প্রধানমন্ত্রী

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

দেশের শিল্প-কলকারখানায় গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ সাম্প্রতিক সংকটের আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। আগামী মঙ্গলবার রাত থেকেই পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছেন তিনি।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে এফবিসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ, এমসিসিআইসহ ২১টি ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে প্রায় তিন ঘণ্টার বৈঠক করেন প্রধানমন্ত্রী।

বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান এফবিসিসিআইয়ের প্রশাসক ফজলুল হক। তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, আগামীকাল (মঙ্গলবার) রাত থেকেই ইনশাআল্লাহ নতুন করে যে সংকট তৈরি হয়েছে, তার আগের অবস্থায় আমরা ফিরতে পারব। গ্যাস-বিদ্যুতের সেই অবস্থায় ফিরে যেতে পারব।

ফজলুল হক বলেন, ব্যবসায়ীদের জন্য বৈঠকের সবচেয়ে বড় প্রাপ্তি ও স্বস্তির খবর হচ্ছে প্রধানমন্ত্রীর এই আশ্বাস।

তবে ‘আগের অবস্থায়’ বলতে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের ঠিক কোন পরিস্থিতিকে বোঝানো হয়েছে, সে বিষয়ে বৈঠক-পরবর্তী ব্রিফিংয়ে স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি।

সাংবাদিকরা বিষয়টি জানতে চাইলে পরে ফজলুল হক বলেন, আগস্ট মাসে যে সংকট তীব্র আকার ধারণ করেছিল, তার আগের অবস্থায় গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ফিরিয়ে নেওয়ার কথা বলা হয়েছে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০