• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন

সূচকের পতনে লেনদেন ৬১১ কোটি টাকা

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নেতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। অন্যদিকে গত কার্যদিবসের তুলনায় টাকার অংকে লেনদেন কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (০৮ অক্টোবর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩৯ দশমিক ১৪ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৩৩৭ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১২ দশমিক ৩৬ পয়েন্ট কমে ১১৪৯ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৩ দশমিক ৪১ পয়েন্ট কমে ২০৫১ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৬১১ কোটি ৮৭ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৭৮৭ কোটি ৪৮ লাখ ২১ হাজার টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১০৫টি কোম্পানির, বিপরীতে ২২১ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৩৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০