• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

শিশুখাদ্য আমদানির শর্ত সহজ করল কেন্দ্রীয় ব্যাংক

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

শিশুখাদ্য আমদানি করতে এখন থেকে আর ১০০ শতাংশ নগদ মার্জিন (অগ্রিম টাকা জমা) দিতে হবে না। ব্যাংকার গ্রাহক সম্পর্কের ভিত্তিতে মার্জিন নির্ধারণ হবে।

মঙ্গলবার (২১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ বিষয়ে একটি নির্দেশনা জারি করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানায়, ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর জারি করা আগের সার্কুলারে অ-শস্য খাদ্যপণ্য ও প্রক্রিয়াজাত খাবার, যেমন- টিনজাত খাবার, চকোলেট, বিস্কুট, জুস, কফি, সফট ড্রিংকস ইত্যাদির আমদানিতে ১০০ শতাংশ নগদ মার্জিনের কথা বলা হয়েছিল। কিন্তু কিছু ব্যাংক ভুলভাবে অত্যাবশ্যকীয় শিশুখাদ্যকেও সেই তালিকায় যুক্ত করে মার্জিন আদায় করছিল।

নতুন নির্দেশনায় বাংলাদেশ ব্যাংক স্পষ্ট করেছে, শিশুখাদ্য সেই তালিকায় অন্তর্ভুক্ত নয়। তাই, শিশুখাদ্য আমদানির ক্ষেত্রে ব্যাংক ও গ্রাহকের পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে নগদ মার্জিন নির্ধারণ করা যাবে। এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ২৯ ধারার ক্ষমতাবলে নির্দেশনাটি জারি করেছে বাংলাদেশ ব্যাংক।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১