• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

বিকালে আসছে ১৮ কোম্পানির ইপিএস-ডিভিডেন্ড

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৮ কোম্পানির আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বোর্ড সভা অনুষ্ঠিত হবে। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলোর মধ্যে যেসব কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করা হবে, সেগুলো হলো-ইউনিয়ন ব্যাংক, ডরিন পাওয়ার, মুন্নু ফেব্রিক, কোহিনুর কেমিক্যাল, মতিন স্পিনিং, ইউনিক হোটেল, অ্যাপেক্স ইউভিং ও ক্রাপ্টসম্যান ফুটওয়্যার। এরমধ্যে অ্যাপেক্স ইউভিং ও ক্রাপ্টসম্যান ফুটওয়্যার এসএমই বোর্ডের কোম্পানি।

অন্যদিকে, যেগুলো অর্থবছরের প্রান্তিক প্রতিবেদন প্রকাশ করা হবে, সেগুলো হলো-আনলিমা ইয়ার্ন, ঢাকা ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ফনিক্স ফাইন্যান্স, জনতা ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, ইউনাইটেড ইন্স্যুরেন্স, সমতা লেদার, সিঙ্গার বিডি ও হাইডেলবার্গ মেটিরিয়ালস। এরমধ্যে আনলিমা ইয়ার্ন প্রথম প্রান্তিক, সমতা লেদার দ্বিতীয় প্রান্তিক এবং বাকিগুলো তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০