মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও সোনালী ব্যাংক পিএলসির যৌথ আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানীভাতা, উৎসবভাতা ও অন্যান্য আর্থিক সুবিধাদি বিতরণ সংশ্লিষ্ট ব্যাংকের করণীয় বিষয়ে খুলনায় বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ০৬ নভেম্বর বৃহস্পতিবার সোনালী ব্যাংক পিএলসি, জেনারেল ম্যানেজার’স (জিএম) অফিস খুলনার সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা প্রদানে MIS সফটওয়্যার পরিচালনা বিষয়ক বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় আলোচক ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব জনাব মো. তমিজুল ইসলাম খান, সিনিয়র সহকারী সচিব জনাব নুসরাত জাহান ও জনাব এ এইচ এম মহসীন রেজা, সিস্টেস এনালিস্ট জনাব মোহাম্মদ আব্দুল্লাহ যুনাইদ, জিএম অফিস খুলনার জেনারেল ম্যানেজার জনাব জাহিদুল ইসলাম মোল্যা ও প্রধান কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার জনাব মো. আমিনুর রহমান খান।
বিভাগীয় এ প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন খুলনা বিভাগের জেলাগুলোর অতিরিক্ত বিভাগীয় কমিশনার, উপজেলা নির্বাহী অফিসার, ব্যাংকের জিএম অফিস খুলনা ও যশোর এবং প্রিন্সিপাল অফিস কুষ্টিয়ার বিভিন্ন পর্যায়ের নির্বাহী ও কর্মকর্তারা।