• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

এখনই হাসপাতাল ছাড়ছেন না ক্যাটরিনা কাইফ

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

বলিউডের জনপ্রিয় দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল সম্প্রতি পুত্রসন্তানের জনক-জননী হয়েছেন। গত শুক্রবার (৭ নভেম্বর) তাঁদের সন্তানের জন্মের খবর প্রকাশ্যে আসার পর থেকেই অনুরাগীরা অভিনন্দন ও শুভেচ্ছায় ভরিয়ে তুলেছেন সামাজিক যোগাযোগমাধ্যম।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, মুম্বাইয়ের এইচএন রিলায়েন্স হাসপাতালে শুক্রবার সকাল ৮টা ২৩ মিনিটে জন্ম নেয় ক্যাটরিনা ও ভিকির প্রথম সন্তান। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মা ও নবজাতক দুজনেই শারীরিকভাবে ভালো আছেন।

তবে সাধারণত সন্তান জন্মের একদিন পরেই ছুটি মিললেও, ক্যাটরিনাকে এখনও হাসপাতালেই থাকতে হচ্ছে। কেন ছাড়পত্র দেওয়া হচ্ছে না— সে বিষয়ে হাসপাতালের পক্ষ থেকে কোনো বিস্তারিত কারণ জানানো হয়নি।

নতুন জীবনের এই পর্বে দম্পতিকে শুভেচ্ছায় ভাসাচ্ছেন বলিউডের সহকর্মীরা। কারিনা কাপুর খান লিখেছেন, “ক্যাট, মায়েদের দলে তোমাকে স্বাগতম! তোমার আর ভিকির জন্য ভীষণ আনন্দিত।”
যুক্তরাষ্ট্র থেকে প্রিয়াঙ্কা চোপড়া জানিয়েছেন, “অসাধারণ খবর! অনেক ভালোবাসা ও শুভেচ্ছা।”
রাজকুমার রাও মন্তব্য করেছেন, “ভিকি ও ক্যাটরিনা, এর চেয়ে সুন্দর অনুভূতি আর কিছু হতে পারে না। ঈশ্বর তোমাদের আশীর্বাদ করুন।”
এছাড়াও অনিল কাপুর, নেহা ধুপিয়া সহ আরও অনেকে তাঁদের শুভকামনা জানিয়েছেন নবীন মা-বাবাকে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১