• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

সূচকের মিশ্র প্রবণতা, দেড় ঘণ্টায় লেনদেন ১৫০ কোটি টাকা

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রবণতায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় লেনদেন হয়েছে ১৫০ কোটি টাকার বেশি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রবিবার (০৯ অক্টোবর) ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৪ দশমিক ৯১ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৯৬৩ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ২ দশমিক ২ দশমিক ০৮ পয়েন্ট বেড়ে আর ‘ডিএস-৩০’ সূচক ২ দশমিক ৪৯ পয়েন্ট কমে যথাক্রমে ১০৩৭ ও ১৯৪৩ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১৫০ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৫৭টির, কমেছে ১৪৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭১ কোম্পানির শেয়ারদর।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১