• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক নাঈম রহমান নিখোঁজ

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক (সহকারী পরিচালক ব্যাচ–১৯) জনাব নাঈম রহমান গতকাল (৯ নভেম্বর ২০২৫) থেকে নিখোঁজ রয়েছেন। তিনি অফিসে এসে দুপুর ১২টার পর নিজের ব্যাগ ও পরিচয়পত্র (আইডি কার্ড) অফিসে রেখে বেরিয়ে যান এবং এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

মোবাইল ফোন ট্র্যাকিং অনুযায়ী, তার সর্বশেষ অবস্থান ছিল সায়দাবাদ এলাকায় দুপুর ১২টা ৫৩ মিনিটে। ওই সময় তিনি তার ব্যাচের এক সহকর্মীকে সর্বশেষ একটি বার্তা পাঠান। বার্তার ভাষা থেকে ধারণা করা হচ্ছে, তিনি মানসিকভাবে কিছুটা বিষণ্ন ছিলেন।

জনাব নাঈম রহমান তার পরিবারের একমাত্র ছেলে। পরিবারের পক্ষ থেকে ইতোমধ্যে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে, এবং পুলিশ তাকে খুঁজে বের করার জন্য তৎপর রয়েছে।

যদি কোনো সহৃদয় ব্যক্তি তাকে দেখে থাকেন বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানেন, অনুগ্রহ করে নিকটস্থ পুলিশ স্টেশন অথবা বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে দ্রুত যোগাযোগ করার অনুরোধ জানানো যাচ্ছে।

বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জরুরি বিবেচনায় গণমাধ্যম এবং সাধারণ জনগণের সহযোগিতা কামনা করা হচ্ছে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০