• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন

সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৫০ কোটি টাকার

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। এদিন প্রথম দুই ঘণ্টায় লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৮৪ টির শেয়ারদর বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা ১২টা ০৮ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ৪২ দশমিক ২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫৭৪ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ৮ দশমিক ২২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১১৫ পয়েন্টে এবং ‘ডিএস৩০’ সূচক ১১ দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২১১৩ পয়েন্টে।

এসময় টাকার অংকে লেনদেন হয়েছে ৩৫০ কোটি ৫৮ লাখ ৩৫ হাজার টাকা।

এসময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৮৪টি, কমেছে ৬১টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টি কোম্পানির শেয়ারের।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০