• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন

ফের রূপালী ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মোস্তফা কামরুস সোবহান

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

মোস্তফা কামরুস সোবহান দ্বিতীয়বারের মতো টানা মেয়াদে রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন।

বুধবার (১২ নভেম্বর) প্রতিষ্ঠানটি পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো।

এর আগে গত ২৯ অক্টোবর রূপালী বিমা ভবনে অনুষ্ঠিত কোম্পানির ২১৭তম বোর্ড সভায় সর্বসম্মতভাবে তাকে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

প্রথিতযশা শিল্প উদ্যোক্তা ও বিজিএমইএর সাবেক সভাপতি মরহুম মোস্তফা গোলাম কুদ্দুসের একমাত্র ছেলে মোস্তফা কামরুস সোবহান রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং ড্রাগন সুইটার অ্যান্ড স্পিনিং লিমিটেডের প্রতিষ্ঠাতা।

বর্তমানে তিনি ড্রাগন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশের উরুগুয়ের সম্মানিত কনসাল হিসেবে দায়িত্ব পালন করছেন। পরিচালনা পর্ষদ মনে করে, তার পুনর্নিয়োগ কোম্পানির অগ্রগতি, নেতৃত্ব এবং ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গির প্রতি আস্থার প্রতিফলন।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১