• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

ন্যাশনাল লাইফের ৩৬ লাখ টাকার ব্যাংকাস্যুরেন্স দাবি পরিশোধ

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি ব্যাংকাস্যুরেন্স দাবির বিপরীতে মোট ৩৬ লাখ টাকা পরিশোধ করেছে। প্রতিষ্ঠানটির ব্যাংকাস্যুরেন্স পার্টনার প্রাইম ব্যাংকের ৯ জন গ্রাহকের মৃত্যু ও স্বাস্থ্য বীমার দাবির ভিত্তিতে এই অর্থ প্রদান করা হয়। দাবিগুলো প্রাপ্তির ৪৮ ঘণ্টার মধ্যেই নিষ্পত্তি করা হয়েছে—যা দ্রুত দাবি নিষ্পত্তিতে ন্যাশনাল লাইফের ধারাবাহিকতার আরেকটি উদাহরণ।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) প্রাইম ব্যাংকের গ্রাহক মো. আমিনুল ইসলামের স্বাস্থ্য বীমা দাবির চেক ব্যাংকের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ কাজিম উদ্দিন প্রাইম ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ নাজিম এ চৌধুরীর কাছে চেকটি তুলে দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন্যাশনাল লাইফের ডিএমডি প্রবীর চন্দ্র দাস এফসিএ, ব্যাংকাস্যুরেন্স বিভাগের প্রধান এসএম বাকী বিল্লাহ, এবং প্রাইম ব্যাংকের ব্যাংকাস্যুরেন্স বিভাগের প্রধান মিয়া মোঃ রবিউল হাসান।

চেক হস্তান্তর শেষে ন্যাশনাল লাইফের সিইও বলেন, ব্যাংকাস্যুরেন্সের মাধ্যমে বীমার প্রতি মানুষের আস্থা বাড়ছে, যা দেশের অর্থনৈতিক অগ্রগতি এবং ভবিষ্যৎ আর্থিক সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও জানান, দ্রুত ও মানসম্মত সেবা প্রদানের মাধ্যমে গ্রাহকের আস্থা অর্জনই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার, এবং ভবিষ্যতে ব্যাংকাস্যুরেন্সের মাধ্যমে ন্যাশনাল লাইফের সেবা আরও ঘরে ঘরে পৌঁছে যাবে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার