• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন

প্রাইম ব্যাংকের পুনর্নির্বাচিত চেয়ারম্যান তানজিল চৌধুরী

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

প্রাইম ব্যাংক পিএলসির চেয়ারম্যান হিসেবে তানজিল চৌধুরীকে পুনর্নির্বাচিত করেছে পরিচালনা পর্ষদ। সম্প্রতি ব্যাংকের ৫৮৫তম পরিচালনা পর্ষদ সভায় তাকে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

শনিবার (২৯ নভেম্বর) প্রাইম ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা এসকে নাসির হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন চেয়ারম্যান নির্বাচনের বিষয়ে জানানো হয়।

২০২০ সালে প্রথমবার প্রাইম ব‌্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন তানজিল চৌধুরী। তার নেতৃত্বে প্রাইম ব্যাংক ডিজিটাল রূপান্তর, উদ্ভাবন ও স্থিতিশীল প্রবৃদ্ধির নতুন দিগন্ত উন্মোচন করেছে। একই সঙ্গে ডিজিটাল ব্যাংকিং, উদ্ভাবনী পণ্য ও সেবা, পরিবেশ ও সামাজিক সুশাসন, জেন্ডার ডাইভারসিটি, স্থায়িত্বশীলতা ও নেতৃত্বের উৎকর্ষতার জন্য ব্যাংকটি আন্তর্জাতিক স্বনামধন্য বিভিন্ন প্রতিষ্ঠান ও পুরস্কার দেওয়া সংস্থার স্বীকৃতি অর্জন করে।

তানজিল চৌধুরী প্রাইম ব্যাংকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ইস্ট কোস্ট গ্রুপের (ইসিজি) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। ৪৫ বছরের বেশি সময় ধরে জ্বালানি ও ডাউনস্ট্রিম হাইড্রোকার্বন খাতে কার্যক্রম পরিচালনাকারী এ কনগ্লোমারেট দেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান। ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত যুক্তরাজ্যের উন্নয়ন অর্থায়ন প্রতিষ্ঠান ব্রিটিশ ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্টে (বিআইআই) উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি। এছাড়া ২০১৪ থেকে ২০২১ টানা দুই মেয়াদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচিত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তানজিল চৌধুরী বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) ও সোলার মডিউল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এসএমএমএবি) সাবেক সভাপতি ছিলেন।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০