• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

পূবালী ব্যাংক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কো-ব্র্যান্ডেড কার্ড উন্মোচন

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

বাংলাদেশের অন্যতম শীর্ষ বেসরকারি ব্যাংক পূবালী ব্যাংক পিএলসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় যৌথভাবে একটি কো-ব্র্যান্ডেড কার্ড চালু করেছে। বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সেমিনার কক্ষে অনুষ্ঠিত এক্সক্লুসিভ উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুন্সী শামস উদ্দিন আহম্মেদ।

এ ছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের ঢাকা কেন্দ্রীয় অঞ্চল প্রধান ও মহাব্যবস্থাপক আবু লাইছ মো. শামসুজ্জামান, হেড অব কার্ড বিজনেস ও উপ-মহাব্যবস্থাপক এনএম ফিরোজ কামাল, শাহবাগ এভিনিউ শাখার প্রধান উপ-মহাব্যবস্থাপক মোসা. মাসুমা খাতুনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার