• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

নন-লাইফ বীমার এজেন্ট কমিশন বাতিল, শিগগিরই প্রজ্ঞাপন

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

দেশের নন-লাইফ বীমা খাতে এজেন্ট কমিশন বাতিলের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সংস্থাটির সদর দপ্তরে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) এবং সকল নন-লাইফ বীমা কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তাগনের সমন্বয়ে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। নন-লাইফ বীমা কোম্পানির উপ-পরিচালক মো. সোলায়মান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

সিদ্ধান্ত বাস্তবায়নের নির্দেশনা ও প্রক্রিয়া নির্ধারণ করে শিগগিরই প্রজ্ঞাপন জারি করবে নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ।

সভায় সিদ্ধান্ত হয়, সকল নন-লাইফ বীমা প্রতিষ্ঠানের ব্যক্তি এজেন্ট লাইসেন্স স্থগিত করার জন্য আগামী ৫ ডিসেম্বরের মধ্যে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বরাবর প্রস্তাবনা প্রেরণ করতে হবে। উক্ত প্রস্তাবনার প্রেক্ষিতে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ হতে নন-লাইফ বীমা খাতে ব্যক্তি এজেন্ট কমিশন শূন্য শতাংশের বিষয়ে প্রজ্ঞাপন জারী করা হবে।

এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারির পরবর্তীতে কোন নন-লাইফ বীমা প্রতিষ্ঠান কর্তৃক এজেন্ট কমিশনের ক্ষেত্রে কর্তৃপক্ষের নির্দেশনা লংঘন করা হচ্ছে কি না, তা মনিটরিং করা হবে।

এছাড়া সভায় আরও সিদ্ধান্ত হয়, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের লোকবলের সংকট থাকায় উল্লিখিত মনিটরিংয়ের ক্ষেত্রে বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন কর্তৃক কর্তৃপক্ষকে সহযোগিতা করতে হবে। এর প্রেক্ষিতে কর্তৃপক্ষের পাশাপাশি বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন একটি ভিজিলেন্স টিম গঠন করতে হবে। কোন নন-লাইফ বীমা প্রতিষ্ঠান কর্তৃক ব্যক্তি এজেন্ট কমিশন ০% শতাংশ বাস্তবায়নের ক্ষেত্রে কর্তৃপক্ষের নির্দেশনা লংঘন করলে বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের ভিজিলেন্স টিম কর্তৃপক্ষকে অবহিত করবে এবং কর্তৃপক্ষ কর্তৃক পরবর্তীতে বিষয়টি যাচাইয়ান্তে বীমা আইন ২০১০ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১