• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:২২ অপরাহ্ন

সূচকের পতনে লেনদেন ছাড়ালো ৪০৫ কোটি টাকা

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের নেতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন শেয়ার দর কমেছে ২৩৬ কোম্পানির। একই সঙ্গে টাকার অংকে লেনদেনের পরিমাণ ৪০৫ কোটি টাকা ছাঁড়িয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (০৩ ডিসেম্বর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২৩ দশমিক ৪২ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৪ হাজার ৯২৭ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৪ দশমিক ৮২ পয়েন্ট কমে ১০৩৪ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৭ দশমিক ৮৬ পয়েন্ট কমে ১৮৯৮ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৪০৫ কোটি ৪১ লাখ ১৪ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৩৭৯ কোটি ৭ লাখ ৩৪ হাজার টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৯৩টি কোম্পানির, বিপরীতে ২৩৬টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৬৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১