• শনিবার, ০২ মে ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

বীকন ফার্মার স্বপ্নদ্রষ্টা এবাদুল করিম আর নেই

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

দেশের ওষুধ, আবাসন এবং রাসায়নিক শিল্পের অন্যতম সফল উদ্যোক্তা মো. এবাদুল করিম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাদ আসর তার জানাজা সম্পন্ন হবে গুলশান সোসাইটি মসজিদে।

তার মৃত্যুতে দেশের শিল্প-বাণিজ্য জগতে শোকের ছায়া নেমে এসেছে। তিনি ছিলেন বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং দেশের অন্যতম বৃহৎ সাবান ও প্রসাধন সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান কোহিনূর কেমিক্যালস কো. (বিডি) লিমিটেড-এর পরিচালক।

পারিবারিক সূত্র অনুযায়ী, আজ সকাল ৯টায় তিনি রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

স্নাতক ডিগ্রি সম্পন্ন করার পরই মো. এবাদুল করিম অত্যন্ত দৃঢ়তার সঙ্গে ব্যবসায়িক অঙ্গনে প্রবেশ করেন। তার উদ্যোক্তা দক্ষতা, সুদৃঢ় ব্যবস্থাপনা এবং দূরদর্শী অভিজ্ঞতার ফলস্বরূপ তিনি একাধিক প্রতিষ্ঠানকে সফলতার শীর্ষে নিয়ে যেতে সক্ষম হন।

বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসি

তিনি এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নেতৃত্ব দেন এবং দেশের ওষুধ শিল্পে উচ্চপ্রযুক্তি সম্পন্ন নতুন পণ্য, বিশেষ করে ক্যান্সার চিকিৎসার ওষুধ উৎপাদনে প্রতিষ্ঠানটিকে আন্তর্জাতিক মানে উন্নীত করেন। পাশাপাশি বীকন ডেভেলপমেন্ট লিমিটেড : আবাসন খাতেও তার পদচারণা ছিল। তিনি এই স্বনামধন্য রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট কোম্পানিরও ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।

কোহিনূর কেমিক্যালস কো. (বিডি) লি দেশের বৃহত্তম ও শীর্ষস্থানীয় সাবান, প্রসাধনী ও টয়লেট্রিজ প্রস্তুতকারী এই প্রতিষ্ঠানের পরিচালকের ভূমিকায় ছিলেন তিনি। ব্যবসা পরিচালনার ক্ষেত্রে তার দীর্ঘ অভিজ্ঞতা এবং সুদূরপ্রসারী ভাবনা তাঁকে একজন ব্যতিক্রমী ও অনুকরণীয় ব্যক্তিত্বে পরিণত করেছিল।

তার জানাজার নামাজ আজ বাদ আসর গুলশান সোসাইটি মসজিদ-এ অনুষ্ঠিত হবে।

তার মৃত্যুতে দেশের ব্যবসায়িক ও শিল্পমহল গভীর শোক প্রকাশ করেছে। মরহুমের বিদেহী আত্মার শান্তি ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১