• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:১২ অপরাহ্ন

ইস্টার্ন ব্যাংকে ৮০০ কোটি টাকার বন্ড অনুমোদন

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন ব্যাংক পিএলসির ৮০০ কোটি টাকার বন্ড অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (১৭ ডিসেম্বর) অনুষ্ঠিত ৯৮৮তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।

সভা শেষে বিএসইসির বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইস্টার্ন ব্যাংকের আনসিকিউরিড, নন কনভার্টিবল, ফুললি রিডিমেবল, ফ্লোটিং রেট, কুপন বিয়ারিং সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে কমিশন। এই বন্ডের মাধ্যমে ব্যাংকটি ৮০০ কোটি টাকা সংগ্রহ করবে। এর কুপন রেট রেফারেন্স রেটের সঙ্গে ৩ শতাংশ কুপন মার্জিন যোগ করে নির্ধারণ করা হবে।

বিএসইসি আরও জানিয়েছে, এটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে কর্পোরেট প্রতিষ্ঠান, উচ্চ সম্পদশালী ব্যক্তি, স্থানীয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং বিমা কোম্পানির কাছে ইস্যু করা হবে। বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা।

প্রস্তাব অনুযায়ী, এই বন্ড ইস্যুর মাধ্যমে টাকা উত্তোলন করে ব্যাসেল-৩ এর অধীনে ইস্টার্ন ব্যাংকের টায়ার-২ মূলধন ভিত্তি শক্তিশালী করা হবে।

বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি এবং অ্যারেঞ্জার হিসেবে কাজ করবে ইবিএল ইনভেস্টমেন্ট লিমিটেড।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১