• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন

বিমানবন্দর এলাকার গার্মেন্টস কারখানা ছুটির পরামর্শ বিজিএমইএ’র

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ ১৭ বছর পর স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আশপাশের এলাকায় রফতানিমুখী তৈরি পোশাক কারখানায় ছুটি দেওয়ার পরামর্শ দিয়েছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)।

বিজিএমইএর ভারপ্রাপ্ত সচিব মো. সাইফুল ইসলামের সই করা এক নোটিশে সোমবার (২২ ডিসেম্বর) এই পরামর্শ দেওয়া হয়।
নোটিশে বলা হয়েছে, আগামী বৃহস্পতিবার লন্ডন থেকে বিমানযোগে ঢাকায় পৌঁছাবেন তারেক রহমান। এ উপলক্ষে বিমানবন্দর ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক মানুষের সমাগম হওয়ার আশঙ্কা রয়েছে।

বিজিএমইএ জানিয়েছে, ওই দিন উত্তরা (পূর্ব ও পশ্চিম), উত্তরখান, দক্ষিণখান, খিলক্ষেত, আব্দুল্লাহপুর, তুরাগ, টঙ্গি, পুবাইল, রূপগঞ্জ, কাঞ্চন ব্রিজ এবং আশুলিয়া এলাকার (পূর্বাংশ) কারখানাগুলোর শ্রমিক যাতায়াত এবং আমদানি-রফতানির মালামাল পরিবহনে বিঘ্ন ঘটতে পারে।

এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার পোশাক কারখানার মালিকদের সার্বিক বিষয় বিবেচনায় সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ জানিয়েছে সংগঠনটি। প্রয়োজনে শ্রমিকপক্ষের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে বৃহস্পতিবারের পরিবর্তে আগে বা পরে যে কোনও একদিন দায়িত্ব পালন করানোর শর্তে কারখানায় ছুটি দেওয়া যায় কি-না, তা বিবেচনা করার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া জরুরি আমদানি ও রফতানিকাজে ব্যবহৃত কাভার্ড ভ্যান চলাচলের ক্ষেত্রে সংশ্লিষ্ট এলাকার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিকল্প পথ ব্যবহারের জন্যও অনুরোধ জানিয়েছে বিজিএমইএ।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০