• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

এবি ব্যাংকের ডিএমডি হলেন ইফতেখার এনাম আওয়াল

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

এবি ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে পদোন্নতি পেয়েছেন ইফতেখার এনাম আওয়াল।

আওয়াল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্সে স্নাতকোত্তর সম্পন্ন করার পর ১৯৯৪ সালের জুন মাসে এবি ব্যাংক পিএলসি-তে ৭ম ব্যাচের প্রবেশনারি অফিসার হিসেবে তার কর্মজীবন শুরু করেন।

আধুনিক ব্যাংকিং-এ অভিজ্ঞতাসম্পন্ন আওয়াল বিভিন্ন সময়ে এবি ব্যাংকের একাধিক কর্পোরেট শাখা এবং বিভাগে দায়িত্বপালন করেন। তার প্রধান পেশাগত দক্ষতার মধ্যে রয়েছে কর্পোরেট বিজনেস, ঋণ ব্যবস্থাপনা, বৈদেশিক মুদ্রা এবং শাখা পরিচালনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে কার্যপরিচালনা করা।

তিনি দেশ-বিদেশে ব্যাংকিং সংক্রান্ত বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণ করেছেন।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০