• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

শীতের মটরশুঁটি সারা বছর ভালো রাখার সহজ কৌশল

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

শীতকালেই মটরশুঁটির প্রকৃত স্বাদ ও গুণাগুণ পাওয়া যায়। এই সময়ের টাটকা সবুজ মটরশুঁটি যেমন মিষ্টি ও নরম হয়, তেমনি দামে তুলনামূলক কম। পুষ্টিগুণের দিক থেকেও মটরশুঁটি বেশ সমৃদ্ধ—এতে রয়েছে আয়রন, জিঙ্ক, ম্যাঙ্গানিজ ও কপার, যা শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক।

চাইলে শীতের এই তাজা মটরশুঁটি সহজ কিছু ধাপে সারা বছরের জন্য সংরক্ষণ করা যায়। জেনে নিন পদ্ধতি—

১. মটরশুঁটি বাছাই ও পরিষ্কার

বাজার থেকে আনার পর মটরশুঁটির খোসা ছাড়িয়ে নিন। এরপর নরম, সবুজ ও টাটকা দানাগুলো আলাদা করুন। সংরক্ষণের জন্য শক্ত বা পুরনো দানা বাদ দেওয়া ভালো।

২. ফুটন্ত পানিতে হালকা সেদ্ধ

একটি পাত্রে পানি ফুটিয়ে তাতে দুই চা-চামচ চিনি দিন। এবার মটরশুঁটি ফুটন্ত পানিতে দিয়ে প্রায় ২ মিনিট রেখে দিন। এতে মটরের স্বাভাবিক রং ও স্বাদ বজায় থাকে।

৩. ঠান্ডা পানিতে নামানো

সেদ্ধ করা মটরগুলো সঙ্গে সঙ্গে ঠান্ডা পানিতে তুলে নিন। এই ধাপটি মটর অতিরিক্ত নরম হয়ে যাওয়া রোধ করে এবং সবুজ রং উজ্জ্বল রাখে।

৪. শুকিয়ে সংরক্ষণ

মটরগুলো ভালোভাবে পানি ঝরিয়ে পরিষ্কার কাপড় বা কিচেন টিস্যুর ওপর ছড়িয়ে দিন। সম্পূর্ণ শুকিয়ে গেলে এয়ারটাইট কনটেইনার বা জিপ-লক ব্যাগে ভরে ফ্রিজারে রাখুন।

এই পদ্ধতিতে সংরক্ষণ করলে মটরশুঁটির স্বাদ, রং ও পুষ্টিগুণ দীর্ঘদিন অক্ষুণ্ন থাকে। ফলে বছরের যেকোনো সময় সহজেই রান্নায় ব্যবহার করা যায়।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০