• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণা, বিশ্বব্যাংকের সতর্কবার্তা

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

বিশ্বব্যাংকের নাম ও লোগো ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডির মাধ্যমে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে একটি প্রতারক চক্র। এ ধরনের প্রতারণা থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক এই সংস্থাটি।

বিশ্বব্যাংক স্পষ্ট করেছে যে– তারা কোনো ব্যক্তিকে সরাসরি ঋণ দেয় না এবং কারোর ব্যক্তিগত আর্থিক তথ্যও জানতে চায় না।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিশ্বব্যাংক জানায়, বাংলাদেশে সম্প্রতি সংস্থাটির নাম ও লোগো ব্যবহার করে প্রতারণামূলক কার্যকলাপের খবর পাওয়া যাচ্ছে। একটি চক্র ফি আদায়ের বিনিময়ে বিশ্বব্যাংক থেকে ঋণ দেওয়ার নাম করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্বব্যাংক কোনো ব্যক্তিকে সরাসরি ঋণ প্রদান করে না এবং কারও ব্যক্তিগত আর্থিক তথ্যও জানতে চায় না।

সংস্থাটি আরও জানায়, প্রতারকরা বিশ্বব্যাংকের নাম ও মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে ফেসবুক পেজ ও ভুয়া আইডি তৈরি করেছে। এ ছাড়া তারা আরও বিভিন্ন কৌশল ব্যবহার করছে। এ ধরনের কোনো প্রকল্পের সঙ্গে বিশ্বব্যাংকের কোনো সংশ্লিষ্টতা নেই বলেও সংস্থাটি নিশ্চিত করেছে।

যদি কোনো ব্যক্তি এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের মুখোমুখি হন, তাহলে তাকে অবিলম্বে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে বিশ্বব্যাংকের পক্ষ থেকে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০