• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে খেলাপি ঋণ ছাড়াল ২৯ হাজার কোটি টাকা

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

দেশের ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে (এনবিএফআই) খেলাপি ঋণের পরিমাণ উদ্বেগজনক হারে বেড়েছে। সর্বশেষ হিসাবে এই খাতে খেলাপি ঋণ দাঁড়িয়েছে ২৯ হাজার ৪০৮ কোটি টাকায়, যা বিতরণ করা মোট ঋণের ৩৭ দশমিক ১১ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের সেপ্টেম্বর শেষে দেশের ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর মোট ঋণের পরিমাণ ছিল ৭৯ হাজার ২৫১ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণের অঙ্ক ২৯ হাজার কোটি টাকা ছাড়িয়ে যায়।

এর আগের তিন মাসে অর্থাৎ গত বছরের জুন শেষে এ খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ২৭ হাজার ৫৪১ কোটি টাকা, যা তখন মোট বিতরণ করা ঋণের ৩৫ দশমিক ৭২ শতাংশ ছিল। সে হিসাবে মাত্র তিন মাসের ব্যবধানে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে খেলাপি ঋণ বেড়েছে ১ হাজার ৮৬৭ কোটি টাকা।

অর্থনীতিবিদদের মতে, ঋণ আদায়ে দুর্বলতা, ঝুঁকিপূর্ণ ঋণ বিতরণ এবং তদারকির ঘাটতির কারণে ব্যাংকবহির্ভূত আর্থিক খাতে খেলাপি ঋণের চাপ ক্রমেই বাড়ছে, যা সামগ্রিক আর্থিক স্থিতিশীলতার জন্য উদ্বেগজনক।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার