• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

বিকাশ অ্যাপেই জানানো যাবে সেবা সংক্রান্ত অভিযোগ, দেখা যাবে অগ্রগতিও

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

গ্রাহকদের অভিযোগ জানানো ও তার অগ্রগতি অনুসরণ আরও সহজ করতে বিকাশ অ্যাপে যুক্ত হয়েছে নতুন ‘সেলফ কমপ্লেইন্ট (e-CMS)’ সেবা। এর মাধ্যমে এখন গ্রাহকরা বিকাশ টু ব্যাংক, সেভিংস, মোবাইল রিচার্জ ও পে বিলসহ বিভিন্ন সেবা সংক্রান্ত অভিযোগ সরাসরি অ্যাপ থেকেই জানাতে পারবেন।

নতুন এই স্বয়ংক্রিয় ব্যবস্থায় অভিযোগ জানানোর পাশাপাশি সেটির সর্বশেষ অবস্থা জানার সুবিধাও রাখা হয়েছে। মাত্র কয়েকটি ধাপেই অভিযোগ জমা দেওয়া ও পরবর্তীতে অগ্রগতি যাচাই করা যাবে, যা গ্রাহকের সময় সাশ্রয় করবে এবং দ্রুত সমাধান নিশ্চিত করতে সহায়তা করবে।

অভিযোগ জানাতে বিকাশ অ্যাপের হোম স্ক্রিন থেকে মেন্যুতে গিয়ে ‘গ্রাহক সেবা’ নির্বাচন করে ‘কমপ্লেইন্ট’ অপশনে প্রবেশ করতে হবে। এরপর সংশ্লিষ্ট সেবার ধরন বেছে নিয়ে প্রয়োজনীয় তথ্য প্রদান করলেই অভিযোগ গ্রহণ করা হবে। এছাড়া ‘কমপ্লেইন্ট’ সেকশনের ‘পূর্ববর্তী অভিযোগ দেখুন’ অপশনে ট্যাপ করে আগে জমা দেওয়া অভিযোগগুলোর বর্তমান অগ্রগতিও সহজে দেখা যাবে।

এই সুবিধা ব্যবহারের জন্য গ্রাহকের নিজস্ব বিকাশ অ্যাকাউন্ট থাকতে হবে এবং কেবল নিজের লেনদেন সংক্রান্ত সমস্যাই অভিযোগ হিসেবে জানানো যাবে। বিকাশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রাহকদের মূল্যবান সময় বাঁচানো এবং দ্রুত ও কার্যকর সেবা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, নতুন এই সেবার পাশাপাশি আগের মতোই লাইভ চ্যাট, ১৬২৪৭ নম্বর এবং বিকাশ গ্রাহকসেবা কেন্দ্রের মাধ্যমে অভিযোগ জানানোর সুযোগ চালু থাকবে


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০