• সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম:

ইপিএস প্রকাশের তারিখ জানাল ১৮ কোম্পানি

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিভিন্ন খাতের মোট ১৮টি কোম্পানি তাদের সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুমোদনের জন্য বোর্ড সভা আহ্বান করেছে। সভায় কোম্পানিগুলো ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত সমাপ্ত সময়ের দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করবে বলে জানা গেছে।

কোম্পানিগুলো হলো- ইজেনারেশন, নাভানা ফার্মা, রেনেটা, ইউনিক হোটেল, শাহজীবাজার পাওয়ার, মুন্নু ফেব্রিক্স, মুন্নু এগ্রো কনজুমার, কুইন সাউথ টেক্সটাইল, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, পদ্মা অয়েল, আনোয়ার গালভানাইজিং, মুন্নু সিরামিকস, আমান কটন, আমান ফিড, ইস্টার্ন লুব্রিক্যান্টস, পেনিনসুলা, এপেক্স ট্যানারি এবং যমুনা অয়েল।

মঙ্গলবার (২০ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এই তথ্য প্রকাশ করা হয়।

কোম্পানিগুলোর সভার তারিখ ও সময় নিম্নরূপ—

২৫ জানুয়ারি, ২০২৬ (শনিবার):

এপেক্স ট্যানারি— বিকেল ৩:৩০ টায়

শাহজীবাজার পাওয়ার— বিকেল ৪ টায়

পেনিনসুলা— বিকেল ৪:৩০ টায়

যমুনা অয়েল— বিকেল ৫ টায়

২৬ জানুয়ারি, ২০২৬ (রোববার):

ইউনিক হোটেল— বিকেল ৩ টায়

আনোয়ার গালভানাইজিং— বিকেল ৩ টায়

ইস্টার্ন লুব্রিক্যান্টস— বিকেল ৫.০৫ টায়

পদ্মা অয়েল— বিকেল ৫.৩০ টায়

২৭ জানুয়ারি, ২০২৬ (সোমবার):

কুইন সাউথ টেক্সটাইল— বিকেল ৪ টায়

মুন্নূ ফেব্রিক্স— বিকেল ৪.৩০ টায়

আমান ফিড— বিকেল ৪.৩০ টায়

আমান কটন— বিকেল ৫ টায়

২৮ জানুয়ারি, ২০২৬ (মঙ্গলবার):

ইজেনারেশন— বিকেল ৩ টায়

নাভানা ফার্মা— বিকেল ৩ টায়

সিমটেক্স ইন্ডাস্ট্রিজ— বিকেল ৩.৩০ টায়

মুন্নু সিরামিকস— বিকেল ৪ টায়

মুন্নু এগ্রো— বিকেল ৫ টায়

২৯ জানুয়ারি, ২০২৬ (বুধবার):

রেনেটা— বিকেল ৩ টায়


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০