• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

লেনদেনের শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৫ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে লেনদেনের শীর্ষে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন কোম্পানিটির ১৩ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।

এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সোনালী পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেড। কোম্পানিটির ১৩ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৩ কোটি ০৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড।

এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, স্কয়ার ফার্মা, খান ব্রাদাস্‌, শাহজিবাজার পাওয়ার, প্রগতি ইন্স্যুরেন্স, সিটি ব্যাংক এবং এপেক্স স্পিনিং ও নিটিং মিলস্‌ লিমিটেড।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১