• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:২০ অপরাহ্ন

ডায়মন্ড লাইফের সিইও হিসেবে স্থায়ী নিয়োগ পেলেন রফিকুজ্জামান

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে স্থায়ীভাবে নিয়োগ পেয়েছেন মো. রফিকুজ্জামান। তার এ নিয়োগে তিন বছরের অনুমোদন দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। গত ২২ জানুয়ারি এ অনুমোদন দেওয়া হয়।

এর আগে কোম্পানির পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী গত বছরের ৩ ফেব্রুয়ারি থেকে তিনি ভারপ্রাপ্ত সিইও হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এ সময় তিনি প্রতিষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা, প্রশাসনিক কার্যক্রম ও নীতিনির্ধারণী কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্সের সঙ্গে রফিকুজ্জামানের কর্মসম্পর্ক দীর্ঘদিনের। সিইও হওয়ার আগে তিনি কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রিধারী রফিকুজ্জামান ২০০১ সালে প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সে কর্মজীবন শুরু করেন। সেখানে তিনি অবলিখন, হিসাব বিভাগ, পলিসি সার্ভিসিং এবং উন্নয়ন প্রশাসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেন।

২০১৭ সালে তিনি ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্সে যোগ দেন উন্নয়ন প্রশাসন বিভাগের প্রধান হিসেবে। দীর্ঘ পেশাগত অভিজ্ঞতা ও নেতৃত্বগুণের মাধ্যমে তার অধীনে কোম্পানির ব্যবস্থাপনা কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্ট মহল।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১