• রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম:
এডিবির বাজেট সহায়তায় রিজার্ভ বেড়ে সাড়ে ৩৫ বিলিয়ন ডলার “আদ দ্বীন হাসপাতালঃ লাইসেন্স বাতিল এবং জনগণের সুচিকিৎসার পথরুদ্ধ করার পাঁয়তারা” আষাঢ় মাসে যেসব ফুল গাছ রোপণ করবেন প্রাইম ব্যাংকের ৩০ কোটি টাকার শেয়ার বিক্রি করবেন উদ্যোক্তা নাদের খান আগস্টে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ : মন্ত্রী সূচকের উত্থানে লেনদেন ছাড়ালো ১৩৫৮ কোটি টাকা সাবেক আইজিপি বেনজীর আহমেদ আটক ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক নবায়নযোগ্য জ্বালানির সুবিধা কিছু সংখ্যক প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ ২৪ ঘণ্টার মধ্যে দাবি না মানলে মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক ঘেরাও

শেষ কার্যদিবসে সূচকের সঙ্গে কমলো লেনদেনও

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের নেতিবাচক ধারায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৪৩ শেয়ারের দর হ্রাস পেয়েছে। টাকার অংকে লেনদেন আরও কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২০ দশমিক ০৯ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ১৫৪ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৪ দশমিক ৩৭ পয়েন্ট কমে ১০৩৪ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৭ দশমিক ০৫ পয়েন্ট কমে ১৯৮৬ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৫৫০ কোটি ২০ লাখ ৪১ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৬৩৩ কোটি ৯১ লাখ ৩৪ হাজার টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৯২টি কোম্পানির, বিপরীতে ২৪৩টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০