• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

সনি র‍্যাংগসের ব্যবস্থাপনা পরিচালকের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

দুর্নীতির অভিযোগ থাকায় সনি র‍্যাংগস ইলেকট্রনিকস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক একরাম হোসেন ও তার পরিবারের দুই সদস্যসহ মোট তিনজনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এই আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এদিন দুদকের পক্ষে সংস্থাটির উপ-সহকারী পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মো. আল আমিন এই আবেদন করেন।

অন্য দুজন হলেন— একরাম হোসেনের ভাই ও সনি র‍্যাংগসের ডিএমডি বিনাস হোসেন এবং পিতা সাচিমি ওগাওরা হোসেন।

আবেদনে বলা হয়, সনি র‍্যাংগসের ব্যবস্থাপনা পরিচালক একরাম হোসেন ও তার ভাই বিনাস হোসেনের বিরুদ্ধে অবৈধভাবে আনুমানিক ১৫ থেকে ২০ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে।

গোপন অনুসন্ধান ও অভিযোগ থেকে জানা গেছে, আসামি ও তাদের পরিবারের সদস্যদের নামে দেশে-বিদেশে প্রচুর স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে। তারা এসব সম্পদ বিভিন্ন জায়গায় স্থানান্তর করার পাঁয়তারা করছেন। তাই এসব সম্পদ রক্ষা এবং আসামিদের অপরাধের আলামত রক্ষার্থে তাদের বিদেশগমনে নিষেধাজ্ঞা দেওয়া একান্ত প্রয়োজন।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০