• রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

সাবেক সচিব নজরুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: রবিবার, ১ মার্চ, ২০২৬

দুর্নীতির অভিযোগ থাকায় শিক্ষা ও আইসিটি বিভাগের সাবেক সচিব নজরুল ইসলাম খানের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

রোববার (১ মার্চ) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিন দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক মো. ইসমাইল হোসেন অভিযোগ সংশ্লিষ্ট নজরুল ইসলাম খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, তার বিরুদ্ধে উদ্দীপন এনজিও চেয়ারম্যান নিয়োগ হওয়ায় অযোগ্য ব্যক্তিদের নিয়োগের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া, বিদেশে অর্থ পাচার, ঘুষ বদলি বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান চলছে। নজরুল ইসলাম খান দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রয়োজন।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০