• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন

ন্যাশনাল ব্যাংকের নতুন চেয়ারম্যান মেলিতা মেহজাবিন

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: রবিবার, ১ মার্চ, ২০২৬

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল ব্যাংক পিএলসির চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদ সার্বিক দিক বিবেচনা করে এ নিয়োগ সম্পন্ন করেছে।

রবিবার (১ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ন্যাশনাল ব্যাংক পিএলসির নতুন চেয়ারম্যান হিসেবে অধ্যাপক ড. মেলিতা মেহজাবিনকে নিয়োগ দেওয়া হয়েছে। সম্প্রতি কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় তাকে কোম্পানির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছেন।

প্রসঙ্গত, ন্যাশনাল ব্যাংক পিএলসি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ১৯৮৪ সালে। ‘জেড’ ক্যাটাগরির এ কোম্পানিটির পরিশোধিত মূলধন ৩ হাজার ২১৯ কোটি ৭৪ লাখ টাকা। সে হিসাবে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৩২১ কোটি ৯৭ লাখ ৩৯ হাজার ৫৭০টি। ২০২৬ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত সময়ে কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের হাতে ১৫.৫৪ শতাংশ, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৩৮.৩৪ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে ০.৪৬ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৪৫.৬৬ শতাংশ শেয়ার রয়েছে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০