• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

ন্যাশনাল ব্যাংকের পরিচালক হলেন তাবিথ আউয়াল ও নাজনীন আহমেদ

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

ন্যাশনাল ব্যাংক পিএলসি এর পরিচালনা পর্ষদের সদস্য হলেন হলেন তাবিথ আউয়াল ও নাজনীন আহমেদ। ব্যাংক-কোম্পানী আইন, ১৯৯১ এর ৪৫ ধারা এবং ৪৭(৩) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে গত ৩১ মার্চ ২০২৬ বাংলাদেশ ব্যাংক কর্তৃক পরিচালনা পর্ষদে পরিচালক হিসেবে তাদের দুজনকে নিয়োগ দেয়া হয়।

আজ ৫ এপ্রিল, ২০২৬ পরিচালনা পর্ষদের ৫৪১তম সভায় নতুন দুজন পরিচালক অংশগ্রহণ করেন। সভায় উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. মেলিতা মেহজাবিন, ভাইস চেয়ারম্যান ও উদ্যোক্তা পরিচালক মোয়াজ্জেম হোসেন, নির্বাহী কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মুখলেসুর রহমান, অডিট কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মোঃ আব্দুস সাত্তার সরকার, স্বতন্ত্র পরিচালক মোঃ জুলকার নায়েন, বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক মুনীর আহমেদ চৌধুরী এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী।

পরিচালক তাবিথ আউয়াল ব্যাংকিং, বীমা, রিয়েল এস্টেট, জ্বালানি, কৃষি, টেক্সটাইল এবং তথ্যপ্রযুক্তি খাতের একজন সুপরিচিত ব্যবসায়ী ও উদ্যোক্তা। বর্তমানে তিনি মাল্টিমোড গ্রুপ-এর ডেপুটি চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ২০০১ থেকে ২০০৩ সাল পর্যন্ত ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি যুক্তরাষ্ট্রের জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমসে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

পরিচালক নাজনীন আহমেদ বাংলাদেশের গার্মেন্টস, কেমিক্যাল এবং প্যাকেজিং খাতে দুই দশকেরও বেশি সময় ধরে যুক্ত রয়েছেন। বর্তমানে তিনি ডাই অ্যাফিন লিমিটেড এবং অফিসিনা বিডি লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি টিএস হোল্ডিংস লিমিটেড এবং জাইটা গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং টিএস প্যাকেজিং লিমিটেড, ডেনিম্যাক লিমিটেড ও ডেনিম্যাক ওয়াশিং লিমিটেডসহ বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে দায়িত্ব
পালন করছেন। কর্মজীবনের শুরুতে তিনি ঢাকাস্থ কানাডিয়ান হাই কমিশনে কনস্যুলার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত ছিলেন এবং পরবর্তীতে কেয়ার কানাডার কনসালট্যান্ট হিসেবে নারীর ক্ষমতায়ন ও গ্রামীণ জীবিকা উন্নয়নমূলক কর্মসূচিতে অবদান রাখেন। তিনি কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয় থেকে উইমেনস স্টাডিজ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০