• সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:

ক্রিস্টাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত হলেন আবদুল্লাহ আল-মাহমুদ

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

পুনরায় ক্রিস্টাল ইন্স্যুরেন্স পিএলসির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন আবদুল্লাহ আল-মাহমুদ (মাহিন)। গত ২৮ এপ্রিল অনুষ্ঠিত কোম্পানির ১১৫তম পরিচালনা পর্ষদ সভায় তিনি চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত হন।

তিন দশকেরও বেশি সময়ের উদ্যোক্তা অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিত্ব মাহমুদ বাংলাদেশের শিল্প খাতের একজন অগ্রগণ্য পথিকৃৎ। তিনি মাহিন গ্রুপের প্রতিষ্ঠাতা। ১৯৯৩ সালে মাহিন অ্যাপারেলস লিমিটেড এবং ১৯৯৬ সালে হামিদ ফেব্রিক্স লিমিটেড প্রতিষ্ঠার মাধ্যমে তিনি দেশের বস্ত্র ও পোশাক খাতের ব্যাকওয়ার্ড লিংকেজ (Vertical Integration) প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বাংলাদেশঅর্থনীতি

শিল্পক্ষেত্রে সাফল্যের পাশাপাশি মাহমুদ ২০০০ সালে ক্রিস্টাল ইন্স্যুরেন্স পিএলসি-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তিনি বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (BIA))-এর নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (BAPLC)-এর নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি বিজিএমইএ-এর পরিচালক এবং বিটিএমএ-এর সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ব্যবসায়িক অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি একাধিকবার সিআইপি (CIP) এবং জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক ‘কর বাহাদুর’ পুরস্কারে ভূষিত হয়েছেন। করপোরেট দায়িত্বের পাশাপাশি তিনি শিক্ষা ও সংস্কৃতির প্রসারেও নিবেদিত, যার অংশ হিসেবে তিনি জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলের পরিচালকের দায়িত্ব পালন করছেন।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০