• বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

কিশোর উদ্যোক্তাদের জন্য ‘জুনিয়র স্টার্টআপ চ্যালেঞ্জ সিজন ওয়ান’

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: বুধবার, ১৩ মে, ২০২৬

কিডলোন প্রেজেন্টস ‘জুনিয়র স্টার্টআপ চ্যালেঞ্জ সিজন ওয়ান’ আয়োজনে টুইম্বল, ইয়ুথ হাব এবং টিন্স সেভার বাংলাদেশ।

দেশের তরুণ উদ্যোক্তা ও উদ্ভাবনী চিন্তাধারার কিশোর-কিশোরীদের জন্য এটি একটি ব্যতিক্রমধর্মী আয়োজন, যেখানে ১০ থেকে ১৯ বছর বয়সী উদ্যোক্তা এবং বিজনেস আইডিয়াসম্পন্ন তরুণরা অংশগ্রহণ করতে পারবে।

বর্তমানে অফিসিয়াল ওয়েবসাইটের www.juniorstartupchallenge.com মাধ্যমে সম্পূর্ণ ফ্রি রেজিস্ট্রেশন চলছে। বিভিন্ন ক্যাটাগরি থেকে সেরা ২০ জন অংশগ্রহণকারীকে নির্বাচন করা হবে। নির্বাচিতদের জন্য থাকবে বিশেষ মেন্টরিং, বুটক্যাম্প, ব্যবসায়িক গাইডলাইন, নগদ পুরস্কার এবং সম্ভাব্য ইনভেস্টমেন্ট পাওয়ার সুযোগ। এছাড়াও অংশগ্রহণকারীদের উদ্যোক্তা যাত্রা নিয়ে বিশেষ শুটিং ও প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

মে ও জুলাই মাসজুড়ে চলবে এই আয়োজন, যার লক্ষ্য নতুন প্রজন্মের উদ্যোক্তাদের উৎসাহিত করা এবং তাদের আইডিয়াকে বাস্তবে রূপ দেওয়ার সুযোগ তৈরি করা।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১