• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

সোনাগাজীর দারোগার হাট মাদরাসার গভর্নিং বডির নির্বাচন সম্পন্ন

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

ফেনী জেলার সোনাগাজী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দারোগার হাট আল জামেয়াতুদ দ্বীনিয়া আলিম মাদরাসার গভর্নিং বডির নির্বাচন অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার ১৮ মে ২০২৬ সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলে।

এতে ইবতেদায়ী শাখায় দুইজন প্রার্থীর মধ্যে মো. মিলন নামে একজন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল হওয়ার কারণে মো. হুমায়ুন কবির বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়।

সাধারণ অভিভাবক প্রতিনিধি দাখিল শাখায় মো: আলা উদ্দিন, মো: নিজাম উদ্দিন এবং আলিম শাখায় মো. ইসমাঈল হোসাইন ও মো. আবদুস ছোবহান সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এছাড়া আলিম শাখায় শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন অধ্যাপক মোজাম্মেল হক, দাখিল পর্যায়ে মাস্টার রফিকুল ইসলাম ও আসমাউল হুসনা। ইবতেদায়ী শাখায় মো. আজিজুল হক এবং সংরক্ষিত অভিভাবক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন বিবি আয়েশা।

উক্ত নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল আমিন।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার