• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

সিএমএসএমই খাতে অর্থায়নে বাংলাদেশ ব্যাংক-মিডল্যান্ড ব্যাংকের চুক্তি

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: বুধবার, ২০ মে, ২০২৬

বাংলাদেশের টেকসই অর্থনৈতিক উন্নয়ন এবং কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের বিকাশে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ক্লাস্টার ফাইন্যান্সিং এবং এফএসএফডিএমএসএমই নামক দুটি পুনঃঅর্থায়ন চুক্তি সই করেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি।

সোমবার (১৮ মে) বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে এ চুক্তি সই হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার।

বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডি বিভাগের পরিচালক নওশাদ মোস্তফা এবং মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ইমতিয়াজ ইউ. আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

বাংলাদেশ ব্যাংকের ৩ হাজার কোটি টাকার ক্লাস্টার ফাইন্যান্সিং স্কিম এবং ১ হাজার ৫০০ কোটি টাকার ফাইন্যান্সিয়াল সেক্টর ফান্ড ফর দ্য ডেভেলপমেন্ট অব মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস (এফএসএফডিএমএসএমই) বাস্তবায়নের লক্ষ্যে এ চুক্তি সই করেছে মিডল্যান্ড ব্যাংক।

চুক্তির আওতায় বাংলাদেশ ব্যাংকের রিফাইন্যান্স স্কিমের অধীনে ৭ শতাংশ সুদহারে যোগ্য ক্লাস্টার উদ্যোক্তা ও সিএমএসএমই প্রতিষ্ঠানকে অর্থায়ন সুবিধা দেবে মিডল্যান্ড ব্যাংক। এছাড়া ক্ষুদ্র ব্যবসা ও উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণ ও উন্নয়নে সহায়তার জন্য টার্ম লোন এবং ওয়ার্কিং ক্যাপিটাল ফাইন্যান্সিং সুবিধা দেওয়া হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিডল্যান্ড ব্যাংকের ইনস্টিটিউশনাল ব্যাংকিং ডিভিশনের প্রধান মোহাম্মদ জাভেদ তারেক খান, এসএমই ডিভিশনের প্রধান আহসান জামিল হোসেনসহ বাংলাদেশ ব্যাংক ও মিডল্যান্ড ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০