• সোমবার, ০৮ জুন ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন

আইসিএসবির সেক্রেটারি ও সিইও হলেন সাব্বিরুল আলম চৌধুরী

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: সোমবার, ৮ জুন, ২০২৬

ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) নতুন সেক্রেটারি ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে মো. সাব্বিরুল আলম চৌধুরীকে নিয়োগ দিয়েছে। রোববার (৭ জুন) থেকে এ নিয়োগ কার্যকর হয়েছে।

সোমবার (৮ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইসিএসবি।

সাব্বিরুল আলম চৌধুরী বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক। তিনি দেশের আর্থিক খাতে তিন দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতাসম্পন্ন একজন কেন্দ্রীয় ব্যাংকিং পেশাজীবী ও আর্থিক সুশাসন বিশেষজ্ঞ।

তিনি আইন, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং এবং কম্পিউটার সায়েন্স বিষয়ে উচ্চশিক্ষা অর্জন করেছেন। পাশাপাশি পেশাগত দক্ষতা ও জ্ঞান সমৃদ্ধ করতে দেশ-বিদেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

নিয়ন্ত্রক সংস্থায় তার দীর্ঘ কর্মজীবনের পাশাপাশি মো. সাব্বিরুল আলম চৌধুরী ব্যাংকিং ও আর্থিক খাতে একজন প্রশিক্ষক, মেন্টর এবং অতিথি শিক্ষক হিসেবেও সুপরিচিত।

মো. সাব্বিরুল আলম চৌধুরীর নেতৃত্বে প্রতিষ্ঠানটি কর্পোরেট সুশাসন, পেশাগত উৎকর্ষের ক্ষেত্রে নতুন উচ্চতায় পৌঁছাবে এবং দেশের কর্পোরেট খাতের সামগ্রিক উন্নয়নে নতুন মাত্রা যোগ করবে বলে আইসিএসবি আশাবাদ ব্যক্ত করেছে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০