• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

সুপার হিরো ডিএ তায়েব ফ্যান ক্লাবের দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত

সিরাজাম মুনিরা:-
আপডেট: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

আজ রাজধানীর মিরপুর ১১ তে সুপার হিরো ডিএ তায়েব ফ্যান ক্লাব আয়োজিত দোয়ার অনুষ্ঠান
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি অনলাইন বিনোদন কিংবদন্তি রুহুল আমিন কিরণ এর নির্দেশনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ এসোসিয়েশনের সাবেক সিনিয়র ভাইস- প্রেসিডেন্ট এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সিনিয়র সহ-সভাপতি চিত্র নায়ক ডিএ তায়েব।

প্রধান আলোচক হিসেবে আলোচনা পেশ ও দোয়া মুনাজাত পরিচালনা করেন সাপ্তাহিক দেশগ্রাম এর সম্পাদক ও প্রকাশক মাওলানা মোস্তফা কামাল মাহ্দী।

সংগঠনের প্রধান উপদেষ্টা, এশিয়ান টিভির সিনিয়র সাংবাদিক জিএম শাজাহানের সভাপতিত্বে
বক্তব্য রাখেন সিনিয়র উপদেষ্টা অভিনেতা মোজাম্মেল হোসাইন।
সংগঠনের অর্থ সম্পাদক হৃদয় হাসানের সার্বিক ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন মিরপুর রুপনগর থানার ৭ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. ইমরান মুন্সি, ফ্যান ক্লাবের কেন্দ্রীয় যুগ্ম- সাংগঠনিক সম্পাদিকা রুপ নাহার, সিনিয়র সদস্য নার্গিস রহমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আল আমিন খান শুভ্র, সাহিত্য বিষয়ক সম্পাদক চঞ্চল আহমেদ, সদস্য জামাল হোসাইন, এমডি আলী আক্কাস, শয়ন চাকরি সহ কেন্দ্রীয় এবং শাখা কমিটির নেতৃবৃন্দ।
প্রধান অতিথি, প্রধান আলোচক এবং বিশেষ অতিথিরা বিগত দিনে যারা মৃত্যুবরন করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে বক্তব্য রাখেন এবং যারা অসুস্থ আছেন তাদের সুস্থতা কামনা করে দোয়া মুনাজাত করা হয়।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০