• রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

ডিএসইতে দুই ঘণ্টায় লেনদেন ৬৮৬ কোটি টাকা

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: রবিবার, ১৪ জুন, ২০২৬

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। এদিন প্রথম দুই ঘন্টায় টাকা অংকে লেনদেন হয়েছে ৬৮৬ কোটি টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রোববার (১৪ জুন) বেলা ১২টা ০২ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ৬৭ দশমিক ৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫৮৮ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ৯ দশমিক ৮৫ পয়েন্ট বেড়ে এবং ‘ডিএস৩০’ সূচক ৩০ দশমিক ৮৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১২৪ ও ২১০৩ পয়েন্টে।

এদিনে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৫৫টি, কমেছে ৯০টি এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টি কোম্পানির শেয়ারের।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০