• সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম:
সৌদিয়া সময়নিষ্ঠতায় বিশ্বসেরা, মে ২০২৬-এ শীর্ষস্থান অর্জন যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির খবরে এশিয়ার শেয়ারবাজারে উত্থান অনলাইন মার্কেটপ্লেসে সরাসরি পণ্য বিক্রির সুযোগ পেলেন রপ্তানিকারকরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন মোহাম্মদ আশিকুর রহমান ৫ সদস্যের পূর্ণাঙ্গ বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু ঘাটতি ২ লাখ কোটি টাকা, ছাঁটাই প্রস্তাব ৩০৪টি: অর্থমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন ছাড়ালো ১৪৫৬ কোটি টাকা আদ-দ্বীন হাসপাতাল বন্ধ: শাস্তি কি দোষীদের, নাকি গরিব রোগীদের? ফ্যামিলি কার্ডে সহায়তা পাবে ৪ কোটি পরিবার: অর্থমন্ত্রী ভারতের ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা আইভ্যাকের

সৌদিয়া সময়নিষ্ঠতায় বিশ্বসেরা, মে ২০২৬-এ শীর্ষস্থান অর্জন

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: সোমবার, ১৫ জুন, ২০২৬

সৌদি আরবের জাতীয় বিমান সংস্থা Saudia মে ২০২৬-এ বৈশ্বিক সময়নিষ্ঠ পরিচালনায় বিশ্বে প্রথম স্থান অর্জন করেছে। বৈশ্বিক বিমান চলাচল বিশ্লেষণকারী প্রতিষ্ঠান সিরিয়াম-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এয়ারলাইনটি মে মাসে ৯২.৩০ শতাংশ সময়মতো প্রস্থান এবং ৯০.১২ শতাংশ সময়মতো আগমন হার রেকর্ড করে শীর্ষস্থান দখল করে। এ সময়ে সৌদিয়া চার মহাদেশে বিস্তৃত ১০০টিরও বেশি গন্তব্যে মোট ১৩,৬৬৯টি ফ্লাইট পরিচালনা করে।

ব্যস্ত পরিচালনকালীন সময়ে—বিশেষ করে হজ মৌসুম এবং ঈদুল আজহার ছুটির সময়ে—অতিরিক্ত যাত্রী পরিবহন সেবা সফলভাবে পরিচালনা করেও এই অর্জন ধরে রাখে সংস্থাটি।

সৌদিয়ার পক্ষ থেকে জানানো হয়, উন্নত ডিজিটাল প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) নির্ভর ব্যবস্থা এবং বিভিন্ন অপারেশনাল টিমের সমন্বিত পরিকল্পনার মাধ্যমে এই সাফল্য অর্জিত হয়েছে। পাশাপাশি বিমান চলাচল খাতের অংশীদারদের সঙ্গে সমন্বয়ও এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিশেষজ্ঞদের মতে, সময়নিষ্ঠতা যাত্রীসেবার মানের একটি গুরুত্বপূর্ণ সূচক। এ অর্জনের ফলে বাংলাদেশসহ আন্তর্জাতিক বাজারে সৌদিয়ার নির্ভরযোগ্য ও সময়মতো ফ্লাইট পরিচালনার সুনাম আরও শক্তিশালী হবে।

বাংলাদেশ-সৌদি আরব রুটে হজ, উমরাহ, প্রবাসী যাত্রী ও ব্যবসায়িক ভ্রমণে সৌদিয়া দীর্ঘদিন ধরে অন্যতম প্রধান বিমান সংস্থা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০