• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

ইভিটেক্স অ্যাপারেলস লিমিটেড এলসি ওয়াইকিকি কর্তৃক গোল্ড সাপ্লায়ার স্ট্যাটাস অর্জন

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

ইভিটেক্স অ্যাপারেলস লিমিটেড, যা ইভিন্স গ্রুপের একটি প্রতিষ্ঠান এবং একটি LEED গোল্ড-সার্টিফায়েড গার্মেন্টস উৎপাদনকারী কারখানা, গর্বের সঙ্গে জানাচ্ছে যে এলসি ওয়াইকিকির পার্টনারশিপ ম্যানেজমেন্ট প্রোগ্রামের আওতায় মার্চ ২০২৫ থেকে ফেব্রুয়ারি ২০২৬ মূল্যায়ন সময়কালের অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠানটি গোল্ড সাপ্লায়ার স্ট্যাটাসে ভূষিত হয়েছে।

এই স্বীকৃতি গুণগত মান, টেকসই উন্নয়ন, পরিচালনাগত দক্ষতা, সময়মতো সরবরাহ নিশ্চিতকরণ এবং অংশীদারিত্বের প্রতি ইভিটেক্সের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন। বাংলাদেশের ১২৮টিরও বেশি সরবরাহকারী প্রতিষ্ঠানের মধ্যে ইভিটেক্স সকল গুরুত্বপূর্ণ সূচকে অন্যতম শীর্ষস্থানীয় পারফরমার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।

তুরস্কের ইস্তানবুলে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এলসি ওয়াইকিকি-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রতিষ্ঠাতা মি. মুস্তাফা কুচুক এই সম্মাননা এভিন্স গ্রুপের পরিচালক এবং বিজিএমইএ-এর পরিচালক মি. শাহ রায়ীদ চৌধুরী-এর হাতে তুলে দেন। এর মাধ্যমে ইভিটেক্সকে এলসি ওয়াইকিকি-এর একটি মূল্যবান ও নির্ভরযোগ্য সোর্সিং অংশীদার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

এই অর্জন গুণগত মান, টেকসই উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির লক্ষ্যে উভয় প্রতিষ্ঠানের পারস্পরিক অঙ্গীকার ও সমন্বয়ের শক্তিশালী প্রতিফলন। লিড গোল্ড সনদের সমর্থনে ইভিটেক্স দায়িত্বশীল উৎপাদন এবং পরিচালনাগত উৎকর্ষতা নিশ্চিত করতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০