• সোমবার, ২২ জুন ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:

ইয়ুথ হাব মালয়েশিয়ার উদ্যোগে বিশ্ব বাবা দিবস ২০২৬ উদযাপন

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: রবিবার, ২১ জুন, ২০২৬

আজ রোববার (২১ জুন) ইয়ুথ হাব মালয়েশিয়ার উদ্যোগে কুয়ালালামপুরে সংস্থাটির মালয়েশিয়া কার্যালয়ে বিশ্ব বাবা দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।

অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল নিঃশর্ত ভালোবাসা, দায়িত্ববোধ, ত্যাগ ও প্রেরণার প্রতীক বাবাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করা। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কেক কাটা, বিশেষ দোয়া এবং শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ইয়ুথ হাব বাংলাদেশ-এর ভাইস প্রেসিডেন্ট মো. জার্জিস ইসলামের সঞ্চালনায় এবং ইয়ুথ হাব (বাংলাদেশ ও মালয়েশিয়া) ও ইয়ুথ কানেক্ট ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠাতা সুমাইয়া জাফরিন চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে সভাপতিত্ব করেন ইয়ুথ হাব (বাংলাদেশ ও মালয়েশিয়া) ও ইয়ুথ কানেক্ট ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠাতা পাভেল সারওয়ার।
অনুষ্ঠানে ইয়ুথ হাবের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন ইউনিভার্সিটি মালায়ার ফ্যাকাল্টি অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের সিনিয়র লেকচারার এবং ইয়ুথ হাব মালয়েশিয়ার বোর্ড অব ডিরেক্টর ড. মোহাম্মদ আলী তারেক, ইউনিভার্সিটি মালায়ার ফ্যাকাল্টি অব মেডিসিনের মেডিক্যাল লেকচারার এবং ইয়ুথ হাব মালয়েশিয়ার বোর্ড অব ডিরেক্টর ড. তানিয়া ইসলাম, ইয়ুথ কানেক্ট ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক তাশদীদ হোসাইন চৌধুরী এবং ইয়ুথ হাব বাংলাদেশের ক্রিয়েটিভ ও কালচারাল অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক নিয়ান সাহা।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইয়ুথ হাবের শুভাকাঙ্ক্ষী ও ডিএইচএল মালয়েশিয়ার ফাইন্যান্স প্রফেশনাল অসীম সাহা রায়, ইয়ুথ হাবের শুভাকাঙ্ক্ষী হাবিবা আক্তার পাপিয়া সহ ইয়ুথ হাবের এসডিজি এজেন্টস এবং অন্যান্য সদস্যবৃন্দ। পাশাপাশি মালয়েশিয়ায় বসবাসরত বিভিন্ন পেশার প্রবাসী বাংলাদেশিরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, অনেক সময় বাবার ভালোবাসা চোখে পড়ে না। কারণ, তিনি আবেগের চেয়ে দায়িত্বকে বেশি গুরুত্ব দেন। একজন বাবার ত্যাগ, পরিশ্রম ও ভালোবাসা পরিবার এবং সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাঁদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশের সংস্কৃতি আরও বিস্তৃত হওয়া প্রয়োজন।

উল্লেখ্য, প্রতি বছর জুন মাসের তৃতীয় রোববার বিশ্বব্যাপী বিশ্ব বাবা দিবস পালিত হয়। বাবাদের অবদান ও আত্মত্যাগের স্বীকৃতি জানাতেই বিংশ শতাব্দীর শুরু থেকে এ দিবস পালনের প্রচলন শুরু হয়।

ইয়ুথ হাব বাংলাদেশ ও মালয়েশিয়া ভিত্তিক একটি যুব নেতৃত্বাধীন আন্তর্জাতিক সংস্থা, যা জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নের লক্ষ্যে তথ্যপ্রযুক্তি শিক্ষা, উদ্যোক্তা উন্নয়ন, সামাজিক উদ্ভাবন এবং যুব ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে। সংস্থাটি এসডিজি ৩ (সুস্বাস্থ্য ও মঙ্গল), ৪ (গুণগত শিক্ষা), ৫ (লিঙ্গ সমতা), ৮ (শোভন কর্ম ও অর্থনৈতিক প্রবৃদ্ধি), ৯ (শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো), ১৩ (জলবায়ু কার্যক্রম) এবং ১৭ (অংশীদারিত্ব) বাস্তবায়নে বিশেষ গুরুত্ব দিয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে ইতোমধ্যে ইতিবাচক সুনাম অর্জন করেছে। সংস্থাটি মালয়েশিয়ার সিএসও-এসডিজি অ্যালায়েন্সের সদস্য হিসেবে দেশটিতে এসডিজি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০