• বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

সূচকের উত্থানে দেড় ঘণ্টায় লেনদেন ৩৫৩ কোটি টাকা

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। এদিন প্রথম দেড় ঘণ্টায় লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৭০টির শেয়ারদর বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (২৩ জুন) বেলা ১১টা ৩৬ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ৮ দশমিক ৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫৬২ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ২ দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১৩২ পয়েন্টে এবং ‘ডিএস৩০’ সূচক ৩ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২১১৩ পয়েন্টে।

এসময় টাকার অংকে লেনদেন হয়েছে ৩৫৩ কোটি ২৭ লাখ ৫৪ হাজার টাকা।

এসময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৭০টি, কমেছে ১২৭টি এবং অপরিবর্তিত রয়েছে ৯৪টি কোম্পানির শেয়ারের।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০