• বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

রমনা পেট্রোল পাম্পকে বিএসটিআই’র জরিমানা ও সিলগালা

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: বুধবার, ৮ জুলাই, ২০২৬

পরিমাপে কারচুপি করার অপরাধে রমনা ফিলিং স্টেশনকে ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। এছাড়া পেট্রোল পাম্পের ২ টি ইউনিট সিলগালা করা হয়েছে।
আজ বুধবার বিএসটিআই পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে এ জরিমানা ও সিলগালা করা হয়। অভিযানে রমনা ফিলিং স্টেশন, ২২ বঙ্গবন্ধু এভিনিউ, ঢাকা এর ০৩টি ডিসপেন্সিং ইউনিট যাচাইয়ান্তে ০২টি ডিজেল ডিসপেন্সিং ইউনিট এ যথাক্রমে প্রতি ১০ লিটারে ৮৭০ (এমএল) ও ১০০ (এমএল) জ্বালানি কম পাওয়া যায়। গ্রাহকদের জ্বালানি তেল কম দেওয়ায় ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী সর্বমোট ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা জরিমানা করা হয় এবং ত্রুটিপূর্ণ ডিসপেন্সিং ইউনিট ২টি সিলগালা ও বন্ধ করে দেওয়া হয়।
বিএসটিআই’র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানম এর নেতৃত্বে উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই’র পরিদর্শক (মেট্রোলজি) দাঈয়ান এসহাক শরীফ ও ফিল্ড অফিসার (সিএম) মোঃ শহিদুল আলম।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১