• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

পতনে শুরু শেয়ারবাজারের সপ্তাহ

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: রবিবার, ১ নভেম্বর, ২০২৬

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পতনে কমেছে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩৮৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৬৮ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৮৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫১ টির, দর কমেছে ১৯০ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪৬ টির।

ডিএসইতে ৪৮২ কোটি ১৯ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৮২ কোটি ৪৩ লাখ টাকা কম। এর আগের দিন লেনদেন হয়েছিল ৫৬৪ কোটি ৬২ লাখ টাকার।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪৯৪ পয়েন্টে।

সিএসইতে ১৮০ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৭৫ টির দর বেড়েছে, কমেছে ৮৪ টির এবং ২১ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ২০ কোটি ৬৩ লাখ ৫ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০