• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

মার্জিন বিধিমালা সংশোধনের খসড়া অনুমোদন বিএসইসির

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

পুঁজিবাজারে মার্জিন ঋণের ঝুঁকি কমানো এবং বিনিয়োগকারীদের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫’-এর সংশোধন প্রস্তাবের (খসড়া) অনুমোদন দিয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ১০২০তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কমিশন সভায় ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫’-এর সংশোধনী খসড়া অনুমোদনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রস্তাবিত সংশোধনীতে অংশীজন, বাজারসংশ্লিষ্ট ব্যক্তি ও সাধারণ বিনিয়োগকারীদের মতামত ও পরামর্শ গ্রহণের সুযোগ রাখা হবে।

এ লক্ষ্যে সংশোধনী খসড়াটি খুব শিগগিরই জাতীয় দৈনিক পত্রিকা এবং বিএসইসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে, যাতে সংশ্লিষ্টরা তাদের মতামত ও সুপারিশ দিতে পারেন।

বিএসইসি জানিয়েছে, প্রাপ্ত মতামত পর্যালোচনার পর চূড়ান্ত বিধিমালা প্রণয়নের মাধ্যমে পুঁজিবাজারে মার্জিন ঋণ ব্যবস্থাপনাকে আরও কার্যকর, স্বচ্ছ ও বিনিয়োগবান্ধব করার উদ্যোগ নেওয়া হবে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১