• বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম:
ইয়োলোর নামে ৪১৬ ঋণ জালিয়াতি, দুদকের মুখোমুখি জনতার ১০ কর্মকর্তা তিন প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ সরকারের অগ্রাধিকার অনুযায়ী ধাপে ধাপে অর্থনৈতিক সংস্কার : অর্থমন্ত্রী সূচকের পতনে লেনদেন ছাড়ালো ১ হাজার ১১৮ কোটি আগে দাবি পরিশোধ, পরে কঠোর শুদ্ধি অভিযান: আইডিআরএ চেয়ারম্যান জুলাইয়ের প্রথম ১৪ দিনে দেশে এলো ১৫৪ কোটি ডলার রেমিট্যান্স সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় দেড় ঘণ্টায় লেনদেন ৪০৩ কোটি টাকা তালাকের অজুহাতে নাবালক সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না : হাইকোর্ট ডিএমপির অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ৪৮৭ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা

সূচকের পতনে লেনদেন ছাড়ালো ১ হাজার ১১৮ কোটি

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষে হয়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৪০ কোম্পানির শেয়ারদর কমেছে। অন্যদিকে টাকার অংকে লেনদেনের পরিমান ১ হাজার ১১৮ কোটি টাকা ছাড়িয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (১৬ জুন) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২৫ দশমিক ৯১ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৯০০ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ২ দশমিক ০৮ পয়েন্ট কমে ১২০৬ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৫ দশমিক ২৭ পয়েন্ট কমে ২২২৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে ১ হাজার ১১৮ কোটি ২৪ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ১ হাজার ৫১৫ কোটি ৯১ লাখ ৪৩ হাজার টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১০৩টি কোম্পানির, বিপরীতে ২৪০ কোম্পানির দর কমেছে। আর ৫২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১